রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মতবিনিময় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মতবিনিময় : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক

রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মতবিনিময়

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরআগে নগর ভবনের ১০তলায় স্থাপিত রাজশাহী সিটি কর্পোরেশন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কার্যক্রম ও ল্যাব পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাননীয় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় আরসিসি ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহা: হবিবুর রহমান, কবি আরিফুল হক কুমার সহ ইনস্টিটিউট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যেমেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ফ্রিল্যান্সিং খাত ভবিষ্যতে বাংলাদেশের বিদেশী মুদ্রা আয়ের বড় খাত হবে। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। আগামীতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

এখানে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করে অর্থ আয় করতে পারবে। অন্যান্য ক্ষেত্রের মতো ফ্রিল্যান্সিং খাত থেকে ডলার আয় এবং স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিতে দৃষ্টান্ত হবে রাজশাহী।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিদেশী আয়ের খাত সমৃদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রী একটা দিক নির্দেশনা দিয়েছেন। ফ্রিলান্সিং খাত থেকে আগামী ৫ বছরে আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেটি হবে ইনশাল্লাহ। এই ধারা অব্যাহত থাকলে আগামীতে আয়ের অন্যতম একটা বৃহৎ খাতে পরিণত হবে।

রাসিক মেয়র আরো বলেন, আরসিসি এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তারা দক্ষ হয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে পারবে। আমরা আয়ের খাতও তাদের দেখিয়ে দেবো। আমাদের ইনস্টিটিউটের কার্যক্রম পরিপূর্ণ করতে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ৬০টি কম্পিউটার সেট প্রদানের ঘোষণা দেওয়ায় তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, আগামীতে বাংলাদেশ অন্যতম একটি ধ্বনী দেশে পরিণত হবে। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বির্নিমানের স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে।

সভায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আরসিসি এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা অনেক ভালো ও অসাধারণ একটি উদ্যোগ। এই মডেলটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিতে এটি উল্লেখযোগ্য ভুমিকা পালন করবে।

তিনি আরো বলেন, ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ বর্তমানে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার আয় করছে। প্রধানমন্ত্রী আগামী ৫ বছরে এ খাতে আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীতকরণের জন্য নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই রাজশাহীকে সারাদেশের মধ্যে সেরা ও মডেল শহরে পরিণত করেছেন।

সারা বাংলাদেশকে তাঁকে অনুসরণ করছে। তিনি প্রধানমন্ত্রীর নিকট হাইটেক পার্ক দাবি করেছিলেন। প্রধানমন্ত্রী রাজশাহীতে হাইটেক পার্ক করে দিয়েছেন। লিটন ভাই স্মার্ট রাজশাহী সিটি গড়তে উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীতে এই শিক্ষানগরী রাজশাহীকে সিলিকন সিটি ও স্মার্ট কর্মসংস্থানের নগরীতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, লিটন ভাইয়ের নির্বাচনী স্লোগান ছিল ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। আওয়ামী লীগের ইশতেহার কমিটির সদস্য হিসেবে আমি এই স্লোগানটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিকট উপস্থাপন করেছিলাম। এটি ‘ স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগানে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে স্থান পেয়েছে। এটি রাজশাহীবাসীর জন্য গর্বের বিষয়। এছাড়া সিটি মেয়রদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর প্রশংসা করে রাজশাহী নগরী দেখতে যেতে অন্য মেয়রদের বলেছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। মঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুম মিলি, ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর প্রফেসর মুহা: হবিবুর রহমান উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!