রাঙামাটিতে ডিবি’র চিরুনি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাঙামাটিতে ডিবি’র চিরুনি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বোয়িং কেনার বিষয়েও স্পষ্ট বক্তব্য মার্কিন রাজনীতিতে ইসরায়েলবিরোধী অবস্থানের প্রভাব: তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে কি বড় পরিবর্তন আসছে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ সিআইডিকে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি: যেভাবে সংবর্ধনা দেবে আর্জেন্টিনা নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর কাতারে মাধ্যমিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আমীর শেখ তামিম

রাঙামাটিতে ডিবি’র চিরুনি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
রাঙামাটিতে ডিবি’র চিরুনি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

 

রাঙামাটিতে ডিবি’র চিরুনি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -৩

রাঙামাটি জেলাজুড়ে মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।​

 

২৫ মে (সোমবার) দুপুর আনুমানিক পৌনে ২টায় কোতয়ালী থানাধীন ২নং পাথরঘাটা এলাকার কাপ্তাই লেক সংলগ্ন মুন্সি মিয়া টিলা (রিজার্ভ বাজার) থেকে তাদের গ্রেফতার করা হয়।

​পড়ুন>>তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি

 

গ্রেফতারকৃতরা হলেন, রাঙামাটি সদর থানার কিল্লামুরা এলাকার, কালাচান চাকমার ছেলে কিনা মিত্র চাকমা (৪৬), জুরাছড়ি থানার কুসুমছড়ি এলাকার, কৃষ্ণ রতন চাকমার ছেলে সবিমল চাকমা (৩৬) এবং একই থানার বালুখালী এলাকার, মৃত রাবনা চাকমার ছেলে হরিলাল চাকমা (৫০)।​

 

 

ডিবি পুলিশ জানায়, রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং ডিবি’র অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

পড়ুন>>নীলফামারীতে বিষপানে নারীর মৃত্যু

 

 

অভিযানকালে সন্দেহভাজন ওই তিন ব্যক্তির দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।​অভিযান চলাকালীন পুলিশ কর্মকর্তারা স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

 

এ সময় অপরাধ দমনে যেকোনো সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

 

 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রাঙামাটি জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করেছে। জেলাকে সম্পূর্ণরূপে অপরাধমুক্ত রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!