রাউজানে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাউজানে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

রাউজানে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
রাউজানে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

 

 

 

রাউজানে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

 

 

রাউজানের নোয়াপাড়াস্থ বৈশাখী কনভেনশন হলে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে শুক্রবার (২৫ জুলাই) বেলা ৩ টা হতে অনুষ্ঠিত এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ সময় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মজিদ, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.জালাল আহমদ। বক্তব্য রাখেন রাশেদ হায়দার মহিউদ্দিন ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

পড়ুন>>কাউনিয়া বহু ভাষী সাঁটলিপি ও কম্পিউটার প্রশিক্ষণ একাডেমি কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে

 

সেমিনারে বক্তারা বলেন, পবিত্র কুরআনে বলা হয়েছে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে (সূরা যুমার: ৯)। জানার জন্য এবং মানার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। ইলম অর্জন যেমন জরুরী সে অনুযায়ী আমল করাও জরুরী।

 

 

 

এলমে জাহের যেমন জরুরী তেমনি জ্ঞানের পরিপূর্ণ স্বাদ আহরণের জন্য এলমে বাতেন অপরিহার্য। পৃথিবীতে যারা এই দুই জ্ঞানের গভীরে গিয়ে জীবনের সমৃদ্ধি অর্জন করেছেন তারা একদিকে যেমন কালশ্রেষ্ঠ হয়েছেন অন্যদিকে ইতিহাস খ্যাত হয়েছেন। তেমনি একজন যুগশ্রেষ্ঠ কিংবদন্তী হলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)।

 

 

 

এই মহান ব্যক্তিত্ব নিজে যেমন এলমে জাহেরের অফুরন্ত ভান্ডার ছিলেন তেমনি এলমে বাতেনের সুউচ্চ মকামে উপবিষ্ট হয়েছেন। শুধু তাই নয় এলমে জাহের বিতরণের জন্য কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার বানিয়ে লাসানিতে পরিণত হয়েছেন।

 

 

 

 

উনার সংস্পর্শে এসে কাগতিয়া মাদরাসা আজ বিশ্বব্যাপী সমাদৃত। দৃষ্টিনন্দন পরিবেশ, আধুনিক মানের কম্পিউটার ল্যাব, সুবিশাল অবকাঠামো, উন্নত হোস্টেল সুবিধা সর্বোপরি অধ্যক্ষ মহোদয়ের সুদক্ষ পরিচালনায় এ মাদরাসাকে করেছে সবদিক থেকে অনন্য।

পড়ুন>> রংপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক: বিএমএসএস তীব্র নিন্দা

 

সুশিক্ষা প্রসারের জন্য চট্টগ্রাম নগরীর বায়েজিদে স্থাপন করা হয়েছে কাগতিয়া কামিল এম.এ মাদরাসার মহানগর ক্যাম্পাস। হযরত গাউছুল আজম (রাঃ) এর রেখে যাওয়া মাদরাসাকে আজ তারই একমাত্র প্রতিনিধি মাননীয় মোর্শেদে আজম (মাঃজিঃআঃ) পরিপূর্ণ আমানতদারীতা এবং আন্তরিকতার সাথে আঞ্জাম দিয়ে যাচ্ছেন প্রতি বছর এ মাদরাসার ঈর্ষনীয় সাফল্য তারই প্রমান বহন করে।

 

 

এ মাদরাসায় আসলে একদিকে যেমন এলমে জাহের অর্জন করা যায় অপরদিকে এলমে বাতেনের অমিয় সুধা আহরণের রয়েছে অপূর্ব সুযোগ, মাশাআল্লাহ।

 

 

মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!