রমজানে লাখো মুসল্লির জন্য মসজিদ পরিষ্কার ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রমজানে লাখো মুসল্লির জন্য মসজিদ পরিষ্কার ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী মায়ের চেয়ে বড় আপন কেউ নেই: কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান নিহতের ঘটনায় পিবিআইয়ের তদন্তে যা বেরিয়ে এল মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

রমজানে লাখো মুসল্লির জন্য মসজিদ পরিষ্কার ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
পবিত্র রমজানে লাইজলের উদ্যোগে লাখো মুসল্লির জন্য সারা দেশে ১০০ মসজিদ পরিষ্কার

 

 

 

রমজানে লাখো মুসল্লির জন্য মসজিদ পরিষ্কার ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’

 

 

ঢাকাসহ ৮ বিভাগে ১০০ মসজিদ পরিস্কার; লাইজল থেকে দেয়া হয়েছে এক বছরের জন্য মসজিদ পরিষ্কারের উপকরণ
­­­­ইসলামে পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়। মসজিদের পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের মনকেও উৎফুল্ল করে তোলে।

 

 

 

 

টানা তৃতীয়বারের মত এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। এবারও ক্যাম্পেইনটির আওতায় মসজিদ পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে, যা মুসল্লিদের জন্য মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি জনকল্যাণে ব্র্যান্ডটির প্রতিশ্রুতি তুলে ধরেছে।

 

 

   ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ শীর্ষক এই উদ্যোগের আওতায় রাজধানী ঢাকা সহ সারাদেশের ১০০টিরও বেশি মসজিদে বিশেষ পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

 

মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনটি উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। লাইজলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে সহযোগিতা করছেন।
আত্মশুদ্ধির আশায় রমজান মাসে মসজিদে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ঢাকার অনেক মসজিদে কার্পেট থাকলেও রাজধানীর বাইরে এখনো অনেক মসজিদে খালি মেঝেতে নামাজ আদায় করা হয়। এ বাস্তবতায় স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

 

 

 

রমজান মাসে মসজিদগুলো নামাজ ছাড়াও ইফতার এবং সেহরিতে মুসল্লিদের পদচারণায় মুখর থাকে। তাই পরিচ্ছন্নতার গুরুত্ব আরও বেড়ে যায়। শুধু রমজানেই নয়; মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মসজিদে লাইজল প্রদান করছে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন। এছাড়াও প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে লাইজল।

 

 

রেকিট বাংলাদেশ-এর মার্কেটিং হেড সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘পবিত্র রজমানে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে বেশি বেশি সময় ইবাদত-বন্দেগিতে পার করেন। পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের স্বস্তিতে ইবাদত করার মনোযোগকে আরও বাড়িয়ে দেয়। আমরা বিষয়টিকে মাথায় রেখেই সারা দেশে মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।’

 

 

 

ঘরের পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক পরিসরেও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা তাদের দায়িত্ববোধের অংশ। পাঁচটি ভ্যারিয়েন্টে বাজারে থাকা লাইজলের ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ উদ্যোগ সেই সামাজিক অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!