যশোরের ঝিকরগাছায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক
- আপডেট সময় : ০২:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে কৃষ্ণনগর বোটঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির এসআই আব্দুল্লাহ আল আজাদ জানান, মুছা মাহমুদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রকৃত সংখ্যা জানতে নথিপত্র যাচাই করছে পুলিশ। তার বিরুদ্ধে কতটি মামলা আছে জানতে চাইলে ডিবি কর্মকর্তারা বলছেন,নথিপত্র যাচাই করা হচ্ছে।
স্থানীয় দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার সরকারের শেষ সময়ে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মুছা মাহমুদ। নাম প্রকাশ না করার শর্তে অনেকে অভিযোগ করেছেন যে, নূন্যতম শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও সংসদ সদস্য শেখ আফিলের প্রভাবে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছিলেন।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























