ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে আগুনে ১১ টি দোকান পুড়ে ছাই: ক্ষতি প্রায় কোটি টাকা

মোরেল গঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ০২:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে আগুনে ১১ টি দোকান পুড়ে ছাই: ক্ষতি প্রায় কোটি টাকা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে আগুনে ১১ টি দোকান পুড়ে ছাই: ক্ষতি প্রায় কোটি টাকা

বাগেরহাটের মোরেলগঞ্জের একটি বাজারে এক ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতো ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় কোটি টাকা।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের পোলেরহাট বাজারে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ১১ টি দোকান সম্পূর্ণ এবং ৬ টি দোকান আংশিক পুড়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।সরজমিনে প্রতক্ষদীর্শীদের সঙ্গে কথা বলে জানাগেছে, ঘটনার সময় রাত সাড়ে ১২ টার দিকে ওই বাজারের ব্যবসায়ী কাইয়ুম অথবা আবজালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর চেষ্টা করলেও ১১ টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীতে কচুয়া ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোরেলগঞ্জ উপজেলা ভাইসচেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণ হলেন-আফজাল শেখ, কাইয়ুম শিকদার, আফজাল খান, বাবুল, একলাস, বাচ্চু খান, জুয়েল, শাহজাহান, কামাল খান, মনির ও আল-আমীন।

এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা হলেন, পলাশ, মহিমা,পল্টু, জহিরুল ইসলাম ও ওমর ফারুক আকন। সহায় সম্বল সব হারিয়ে অধিকাংশ ব্যবসায়ীদের এখন পথে বসার উপক্রম হয়েছে বলে স্থানীয়রা জানান।

পোলেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান জানান, ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ টি দোকানঘরসহ যাবতীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে এবং ৬টি দোকান আংশিক পুড়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মো. গোলাম ফারুক জানান, রাত ১ টার দিকে পোলেরহাট বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে আমি কচুয়া ফায়ার ষ্টেশনকে খবর দেই।

মোরেলগঞ্জ এবং কচুয়া ২টি ইউনিট ১ ঘন্টাব্যপী পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুন লাগার সূত্রপাত সম্পর্কে বলেন, বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

পল্লী বিদ্যুতের ডিজি এম, মো. ওয়াদুদ খন্দকার বলেন, পল্লী বিদ্যুতের লাইন থেকে সর্টসার্কিট হয়নি। এটা কোন দোকানের মধ্যথেকে লেগেছে। পোড়া দোকানের সংযোগ বিচ্ছিন্ন করে বাজারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে আগুনে ১১ টি দোকান পুড়ে ছাই: ক্ষতি প্রায় কোটি টাকা

আপডেট সময় : ০২:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪