ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুধের পর এবার ডিম খেয়ে অসুস্থ ঠাকুরগাঁওয়ের ২০ শিক্ষার্থী রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর ফের ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারী বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন

মোরেলগঞ্জের একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ১০ দোকান পুড়ে ছাই

মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ০৫:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ৩৬৮ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জের একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ১০ দোকান পুড়ে ছাই

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোরেলগঞ্জের একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ১০ দোকান পুড়ে ছাই

মোরেলগঞ্জ পল্লীর একটি বাজারে অগ্নিকান্ডেন্র ঘটনায় ১০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত।

ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের জিউধরা বাজারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান, থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান হাওলাদার।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্থানীয়রা জানান, ঘটনার সময় বৃহস্পতিবার ভোরে স্থানীয় মো. সোলায়মান হোসেনের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে আশ-পাশের অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও পার্বর্তী মোংলা উপজেলা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ভয়াবহ এ অগ্নিকান্ডে ওই বাজারের মুদি দোকানের মালামাল, বিকাশ এজেন্টের দোকান, লেপ-তোষকের দোকান, কাপর-চোপরের দোকান, টেনলার্সের দোকান, বেকারী ও ইলেকট্রনিক্সের দোকানসহ একটি হেফজখানা আগুনে পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, এ অগ্নিকান্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সত্তার জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাজার সংলগ্ন মোকলেছ তালুকদারের বাড়ির ঘেরা-বেড়ায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীরা আগুন নেভাতে সক্ষম হয়।

এতে কোন ক্ষয়-ক্ষতি না হলেও ভোর বেলা বাজারের অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয় ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়দের পথে বসার উপক্রম হয়েছে। তিনি আরো জানান, গত এক সপ্তাহে এই বাজারে তিনবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জের একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ১০ দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০৫:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪