মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও পা সহ আটক -১
- আপডেট সময় : ০৩:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ২১১৪ বার পড়া হয়েছে
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও পা সহ আটক -১
বাগেরহাটের মোংলায় সুন্দরবনে অভিযানে হরিণের মাংস ও পাসহ ১ জন হরিণ শিকারী আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে গনমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক মোংলার সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পাসহ ১ জন হরিণ শিকারীকে আটক করা হয়।
আটককৃত হাসান গাজী (৩৪) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার নজরুল গাজীর ছেলে।
জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণি হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ড এ কর্মকর্তা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























