মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে
- আপডেট সময় : ০৭:০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা মা ও তার ছেলেকে আটক করেছে এসআরবি-৭। রোববার (৮ নভেম্বর) সকালে বারইয়ারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালানো অভিযানে তাদের হাতেনাতে ধরা হয়। আটককৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পুরোনো রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা ৪৮ বছর বয়সী আনোয়ারা বেগম ও তার ১৯ বছর বয়সী ছেলে মোতাহার হোসেন।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বারইয়ারহাট বাজারের চট্টগ্রামমুখী সড়কে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পড়ুন>>তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন
এ সময় সন্দেহজনকভাবে কাঁধব্যাগ নিয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। তাদের বহনকারী ব্যাগ তল্লাশি করে তিনটি বান্ডিলে মোড়ানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ সময় এক নারী ও এক ব্যক্তি দুটি কাঁধব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে।
পড়ুন>>শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে ফেনী ও চট্টগ্রামের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করতেন তারা। পরে সেগুলো কক্সবাজারে নিয়ে মাদক কারবারি ও সেবনকারীদের কাছে চড়া দামে বিক্রি করে আসছিলেন। আটককৃতদের এবং উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: Chattogram Pratidin
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























