মিঠাপুকুরে বছির উদ্দিন ডিগ্রী কলেজের নিয়োগে অনিয়মের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মিঠাপুকুরে বছির উদ্দিন ডিগ্রী কলেজের নিয়োগে অনিয়মের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

মিঠাপুকুরে বছির উদ্দিন ডিগ্রী কলেজের নিয়োগে অনিয়মের অভিযোগ

রংপুর থেকে শরিফা বেগম শিউলী
  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
মিঠাপুকুরে বছির উদ্দিন ডিগ্রী কলেজের নিয়োগে অনিয়মের অভিযোগ

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১৬ নং মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বছির উদ্দিন ডিগ্রী কলেজে চাকরির নিয়োগের অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে ।

পড়ুন>>নাগেশ্বরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভূয়া পত্রিকায় বিজ্ঞাপনে গেস্ট টিচার নিয়োগের পায়তারা

অভিযোগকারী সূত্রে সোমবার (৬ই ফেব্রয়ারী ২০২৩) সরেজমিনে গেলে জানা যায়, ২৭ জানুয়ারি শুক্রবার সরকারি বেগম রোকেয়া কলেজে লিখিত ও ভাইবা পরীক্ষার মাধ্যমে সাত জনকে নিয়োগ দেয়া হয়।

মির্জাপুর বছির উদ্দিন ডিগ্রী কলেজে সাতটি পদের জন্য ৪২ জন পরীক্ষা দেয়। তার মধ্যে একটি পদে পরিচ্ছন্ন কর্মী নেওয়া হবে। সেই পদের জন্য ৪ জন হরিজন সম্প্রদায়ের ও ৩ জন মুসলমান আবেদন করেন।

মির্জাপুর ডিগ্রী কলেজে অধ্যক্ষ মুশফিকুর রহমান সুমন এই চারজন হরিজন এর মধ্যে একজনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে দুুই লক্ষ আশি হাজার টাকা জামানত নেয়।

পরবর্তীতে হরিজন প্রর্থীকে চাকরি না দিয়ে আজিজুল নামের মুসলমান প্রার্থীকে মোটা অংকের বিনিময়ে চাকরি দেয়। পরে অধ্যক্ষ মুশফিকুর রহমান সুমন হরিজনকে চাকরি না দিয়ে টাকা ফেরত দেয়।

কিন্তু সাম্প্রদায়িক বৈষম্যের কারণে মোটা অংকের টাকার বিনিময়ে হরিজন সম্প্রদায়ের প্রাপ্য চাকরি মুসলমানকে নিয়োগ দেওয়া হয় বলে হরিজন অভিযোগ করেন।

তিনি বলেন আমরা জাত হরিজন আমাদের কাজ ময়লা, আবর্জনা ও পায়খানা পরিষ্কার করা।অথচ আমাদেরকে চাকরি না দিয়ে হরিজনের প্রাপ্য পদে চাকরি মুসলমানদের দিচ্ছেন।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারী বলেন, চাকরির পাওয়ার আশায় আমার সবকিছু সস্তা দামে বিক্রি করে টাকা দিয়েছিলাম। এখন কে দিবে আমার ক্ষতি পূরণ।

এ বিষয়ে জানার জন্য মির্জাপুর বছির উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান সুমন বলেন, যথা নিয়মে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে কোন ধরনের অনিয়ম দুর্নীতি হয়নি।

মির্জাপুর বছির উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতি রানু বলেন, নিয়োগ নিয়ে কোন অনিয়ম হয় নাই। বর্তমানে অনিয়ম হওয়ার কোন সুযোগ নাই।পড়ুন>>শুধু পতাকা আর আছে স্কুলের সাইন বোর্ড অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর বলেন, নিয়োগ নিয়ে কোন অনিয়ম হলে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মহাপরিচালক বরাবর অভিযোগ গেলে তারা সরেজমিনে তদন্ত করে দেখবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইননানুঘ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!