ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

মান্দায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • আপডেট সময় : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৪৯৯ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতা জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতা জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর ৫ লক্ষ টাকার অধিক লুটের অভিযোগ।

জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৫ লক্ষ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার ২৭শে আগস্ট বৈকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাশোঁপাড়া ইউপির তুলসীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দোকান মালিক সোলায়মান হোসেন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার পাঁচজনের নামে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন তুলসীরামপুর এলাকায় অবস্থিত মা বাবার দোয়া ফার্নিচার ও স্মার্ট ভিশন শোরুমে প্রতিপক্ষের আব্দুল জলিল, আবুল হায়াত গোল্ডেন, স্বাধীন ও আফজাল হোসেনসহ অজ্ঞাত ৪/৫ জনের একটি সঙ্গবদ্ধ চক্র দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করিয়া দোকানের ২টি সিসি টিভি ক্যামেরা ভাঙচুর করে দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করে। পরে ফ্রিজের ডিলারকে দেওয়ার জন্য রাখা ৫ লক্ষ টাকা ওয়ারড্রপ এর তালা ভেঙ্গে লুট করে নিয়ে যায়।

এ সময় তুলসীরামপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে দোকান মালিক সোলায়মান ও তার ম্যানেজার ফজলুর রহমান বাধা দিতে গেলে তাদেরকে পিটিয়ে গুরুতর যখন করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা সোলাইমান গংদের মধ্যে জমি পাবো, তাই সেখানে গাছপালা লাগানোর জন্য গিয়েছিলাম কিন্তু টাকা পয়সা নেওয়া বা কাউকে মারপিট করা হয়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজীর জানান,  একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩