ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরগুলোতে সরাসরি জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি ১৬তম ও ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত শর্ত মেনে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

পদভিত্তিক পদসংখ্যা ও বেতন স্কেল

  • জুনিয়র অডিটর (গ্রেড-১৬): পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।
  • কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ৬২টি, বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।
  • ড্রাইভার (গ্রেড-১৬): ৬টি, বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।
  • অফিস সহায়কের (গ্রেড-২০): ২০৯টি, বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

জুনিয়র অডিটর পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য একই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা এবং ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের মুদ্রাক্ষর গতি থাকা আবশ্যক। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

ড্রাইভার পদের জন্য জেএসসি বা সমমান পাসের পাশাপাশি হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স ও তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অফিস সহায়কের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট (cag.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।

এছাড়া টেলিটকের জব পোর্টাল বা কিউআর কোড স্ক্যান করেও বিস্তারিত তথ্য জানা সম্ভব। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রার্থীরা মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দাপ্তরিক ওয়েবসাইট (www.cag.org.bd) ভিজিট করতে পারেন। নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।

  • ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।
  • আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬