মসজিদ এর মোতাওয়াল্লি জের ধরে বাড়িঘর ভাংচুর এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে
মসজিদ এর মোতাওয়াল্লি জের ধরে বাড়িঘর ভাংচুর এর বিরুদ্ধে সংবাদ সম্মে
মসজিদে মোতাওয়াল্লি নিয়ে ফিতনা সৃষ্টি এবং বাড়িঘর ভাংচুর ও লুটপাটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি আব্দুর রাজ্জাকের পরিবার ।
ঘটনাটি ঘটেছে রংপুরের তাজহাট থানাধীন আরাজি তামপাট গ্রামে, ১৯৩০ সালে ছমির উদ্দিন মুন্সি, তার নিজস্ব সম্পদ এর উপর আরাজি তামপাট নামে একটি জামে মসজিদ নির্মাণ করে ইমামতি করতে থাকেন ।
বিভিন্ন সালে দলিলমূলে আরাজি তামপাট মসজিদটির মোতাওয়াল্লি এবং সম্পাদকের অনুকুলে ১ একর ৬৬ শতাংশ জমি ওয়াকফ হিসাবে তালিকা ভূক্ত হয় ।
ছমির উদ্দিন মুন্সির মৃত্যুর পর মোতাওয়িল্লি পদ শুন্য হওয়ায় মোন্নাফকে মোতাওয়াল্লি নিযুক্ত করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেন । তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ হলে মসজিদ কমিটির সদস্যরা ২০১৯ সালে মে মাসে আদালতের মাধ্যমে আব্দুর রাজ্জাককে মোতাওয়াল্লি হিসাবে নিযুক্ত করেন ।
আব্দুর রাজ্জাক বলেন, ভালই চলছিলো মসজিদের পরিবেশ হঠাৎ করে একদল সন্ত্রাসি এসে মসজিদের তালা ভেঙ্গে মসজিদ দখল এবং পাশেই ছিলো আমার বোনের বাড়ি সেই বাড়িটি ভাংচুর করে লুটপাট করে নিয়ে যায়।
এবং আমাদের মেরে ফেলবে বলে হুমকি দেয়, আমি ভয়ে পরিবার নিয়ে প্রায় ৩ মাস যাবৎ বাড়ি ছাড়া।
আমি উর্দতন কর্তৃপক্ষের কাছে জোরালো ভাবে অনুরোধ জানাচ্ছি বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























