ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’

মটর শ্রমিক অফিস উদ্বোধনকে কেন্দ্র করে জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১২:২৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ২৫৯১৭ বার পড়া হয়েছে

জলঢাকা বাসটার্মিনাল।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মটর শ্রমিক অফিস উদ্বোধনকে কেন্দ্র করে জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের একটি নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জলঢাকা পৌরসভার আওতাধীন জলঢাকা সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।আদেশে বলা হয়।

পড়ুন>> কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

এ সময়ের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং অস্ত্র, লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সম্ভাব্য সংঘর্ষ এড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকা বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে বাস-মিনিবাস, মোটর শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২২০)-এর একটি কার্যালয় রয়েছে। এরই মধ্যে বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩৪৪৬)-এর নতুন কার্যালয় পৌর এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়।

নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করে।১৪৪ ধারা জারির পর থেকে জলঢাকা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন>> বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ

তারা সার্বক্ষণিক টহল ও নজরদারি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। সংবাদ লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।তবে দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে।অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম জানিয়েছেন, জনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সকল পক্ষকে আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মটর শ্রমিক অফিস উদ্বোধনকে কেন্দ্র করে জলঢাকায় ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ১২:২৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬