কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ ৪২টি চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়েছে।
সোমবার (১৩জুলাই) ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে নুর নবীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের জাল জব্দ করা হয়। অভিযানের সময় নুর নবী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, জব্দকৃত জাল বিধি মোতাবেক ধ্বংস করা হবে। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply