ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত এমপি |: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নিখোঁজ বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে যা উঠে এসেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা উখিয়ায় নলকূপ খননে বের হওয়া আগুনের দাপট অব্যাহত, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার ব্যাটিং ধসে ২৭২ রানেই থামল বাংলাদেশ গোলকিপারের নৈপুণ্যে কারাবাও কাপের শেষ আটে ম্যান সিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে বিশেষ কার্ড দেবে সরকার তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয়

ভূরুঙ্গামারীতে স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১১৯৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন

ভূরুঙ্গামারীতে স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দারুল ইহ্সান ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের দুধ পান করিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান কর্মসূচীর উদ্বোধন করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, আদর্শ পুষ্টিকর খাদ্য দুধের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা ও প্রাণিসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

পড়ুন>>দৌলতপুরের সীমান্তে প্রতিপক্ষের হাতে মাদক ব্যবসায়ী খুন

প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা বলছেন, এই কর্মসূচী শিক্ষার্থীদের নিয়মিত দুধ পানে উৎসাহিত করবে। দুধের পুষ্টিগুণ সম্পর্কে তাদের সচেতনতা বাড়বে। এছাড়া প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আশিকুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোছা. হোসনে আরা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শামসুর রহমান সুমন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন ও মাদ্রাসার সহকারী পরিচালক মাহফুজার রহমান উপস্থিত ছিলেন।

পড়ুন>>জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঢাকা মহানগর উত্তর শাখা ব্যুরো অফিসের শুভ উদ্বোধন

কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, দুধ একটি আদর্শ খাদ্য। শিশুরা দুধ পান করলে তাদের মেধার উন্নয়ন ঘটবে সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শিশুরা অনেক সময় দুধ খেতে চায় না এই কর্মসূচী তাদের দুধ পানের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন

আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫