ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ভূরুঙ্গামারীতে সরকারি চাল কেনায় ব‍্যবসায়ী আটক, ১৪৮ মণ চাল উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে সরকারি চাল কেনায় ব‍্যবসায়ী আটক, ১৪৮ মণ চাল উদ্ধার 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি চাল কিনে নিজের গোডাউনে রাখার অপরাধে এক ব‍্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় ঐ ব‍্যবসায়ীর কেনা ১৪৮ মণ সরকারি চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
শুক্রবার (১৭ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। এর আগে বৃহস্প‌তিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউ‌নিয়নের সাদ্দাম মোড় এলাকার মকবুল হোসেন খবিরুল নামের এক চা‌ল ব‍্যবসায়ীকে সরকারি চালসহ আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাসছিম বিল্লাহ এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়।
এ‌ সময় (সাদ্দাম মোর) কামাত আঙ্গারীয়া এলাকায় চালের ব‍্যবসায়ী খবিরুল এর গোডাউন থেকে  ১৪৮ মন (৫৯২০কেজি) চাল জব্দ ক‌রা হয়। প্রায় প্রতিটি বস্তার গায়ে লেখা ছিল “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত চালসহ ঐ ব‍্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
শুক্রবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানি নিজে বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খবিরুল ধান চাল কেনা বেচার ব‍্যবসা করে আসছেন। ভিজিডি-ভিজিএফসহ  সরকারের  বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করতো সুবিধা ভোগীরা। সেই চাল ক্রয় করে বি‌ক্রি করতেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব‍্যবসায়ী বলেন, আটক ব‍্যক্তি চাল ব‍্যবসায়ী। তার নিজস্ব  গোডাউন থেকে চালগুলো আটক করেছে পুলিশ।
ভিজিডি/ ভিজিএফ এর চাল মানুষ বিক্রি করছে আর ওই ব‍্যক্তি পাইকারি দামে কিনে গোডাউনে রাখছে। পরে বেশি দামে আস্তে আস্তে বিক্রি করবে। এখনতো ধরা পড়লো পুলিশের হাতে।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম
সরকারি চালসহ একজনকে আটক ও অভিযোগ দায়ের করা
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে সরকারি চাল কেনায় ব‍্যবসায়ী আটক, ১৪৮ মণ চাল উদ্ধার 

আপডেট সময় : ০৭:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩