কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জনসচেতনতামূলক এ সভার আয়োজন করে।
খামারী, জনপ্রতিনিধি,পল্লী প্রাণি চিকিৎসক, ইমাম ও ওষুধ ব্যবসায়ীদের সচেনতা বৃদ্ধির জন্য এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমা আক্তার বলেন, উপজেলায় ব্যাপকহারে লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। তিনি লাম্পি স্কিন রোগের চিকিৎসায় পল্লী প্রাণি চিকিৎসকদের এন্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ ব্যবহারে বিরত থাকার আহ্বান জানান। খামারিদের খামার পরিস্কার পরিচ্ছন্ন রাখাতে বলেন।
এছাড়া ওষুধ বিক্রেতাদের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি না করার পরামর্শ দেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নরুন্নবী চৌধুরী, ভেটেরিনারি সার্জন হোসনে আরা, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এনামুল হক, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারি ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply