ভূরুঙ্গামারীতে লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ২ আগষ্ট ২০২৬: আজকের নামাজে সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ভূরুঙ্গামারীতে লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
ভূরুঙ্গামারীতে লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 ১৩ জুলাই লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জনসচেতনতামূলক এ সভার আয়োজন করে।

খামারী, জনপ্রতিনিধি,পল্লী প্রাণি চিকিৎসক, ইমাম ও ওষুধ ব্যবসায়ীদের সচেনতা বৃদ্ধির জন‍্য এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমা আক্তার বলেন, উপজেলায় ব্যাপকহারে লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। তিনি লাম্পি স্কিন রোগের চিকিৎসায় পল্লী প্রাণি চিকিৎসকদের এন্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ ব্যবহারে বিরত থাকার আহ্বান জানান। খামারিদের খামার পরিস্কার পরিচ্ছন্ন রাখাতে বলেন।

 এছাড়া ওষুধ বিক্রেতাদের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি না করার পরামর্শ দেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নরুন্নবী চৌধুরী, ভেটেরিনারি সার্জন হোসনে আরা, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এনামুল হক, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারি ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!