ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভূরুঙ্গামারীতে রেগুলেটরের গেট চুরি

ভূরুঙ্গামারী থেকে মোঃ মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০২:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ৩২৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে রেগুলেটরের গেট চুরি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এফসিডি প্রকল্প বাঁধের রেগুলেটরের গেট চুরি হয়েছে।সম্প্রতি উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাঁধটির রেগুলেটরের গেটটি চুরি হয়।এবিষয়ে চরভূরুঙ্গামারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড রেজি নং ৪৮ এর সভায় উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন ওই সমিতির সদস্যগণ।

সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন,উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের এফসিডি প্রকল্প বাঁধে বড় রেগুলেটরের স্লুইচ গেটটি বিগত বন্যায় অকেজো হওয়ায় গেট দিয়ে বাঁধের ভিতরে জমে থাকা পানি বের হতে পারছিলনা।এতে জমির ধান বিনষ্ট হওয়ার আশংকা করছিল জমির মালিকগণ।

বাঁধের জমির মালিকগণ পানি বের করে তাদের জমির ধান ক্ষতি থেকে বাঁচাতে ওই বাঁধের রেগুলেটরের অকেজো গেটটি খুলে পাশ্ববর্তী আতাউরের বাড়ির আঙ্গিনায় রাখে।পরবর্তীতে ওই বাড়ি থেকে কে বা কাহারা খুলে রাখা রেগুলেটরের গেটটি চুরি করে নিয়ে যায়।

এবিষয়ে ওই বাড়ির মালিক আতাউর রহমান বলেন যে রাতে গেটটি চুরি হয় সেই রাতে প্রবল বৃষ্টিপাত হয়েছিল।বৃষ্টির সময় কে বা কাহারা গেটটি চুরি করে নিয়ে যায় তা আমি জানিনা।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, সমিতির একটি রেজুলেশনের কপি পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন,আমি ওই সমিতির সভাপতি মোজাম্মেল হককে থানায় মামলা করতে বলেছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে রেগুলেটরের গেট চুরি

আপডেট সময় : ০২:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২