ভূরুঙ্গামারীতে বিষ প্রয়োগ করে দুটি গাভী মেরে ফেলার অভিযোগ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শত্রুতাকরে খাদ্যের সাথে বিষ মিশিয়ে দুটি গবাদী পশু মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামে।
জানাগেছে ওই গ্রামের ওপিজুল ইসলাম তার পালিত দুটি ফ্রিজিসিয়ান গাভী সোমবার রাতে গোয়াল ঘরে রাখে। পরের দিন বুধবার সকালে গরুর খাবার দিতে গেলে গাভি দুটি অসুস্থ্য অবস্থায় দেখতে পায়। এর কিছুক্ষণের মধ্যে পেট ফুলে গাভী দুটি মারা যায়। একটি গাভীর পেটে আট মাসের বাচ্চা ছিলো। তার ধারণা খাদ্যের সাথে বিষ মিশিয়ে গরু দুটি মেরে ফেলা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
উপজেলা প্রাণি সম্পদ বিভাগের চিকিৎসক হোসনে আরা জানান, বিষ খাওয়ায়ে মারা হয়েছে কিনা এটা পরীক্ষা নীরিক্ষা ছাড়া বলা যাবেনা। তবে পয়জনিংয়ে মৃত্যু হয়েছে এটা ধারণা করা যাচ্ছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাটি আমরা শুনেছি। এব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ বিভাগ ও পুলিশ যৌথভাবে কাজ করছে।
Leave a Reply