ভূরুঙ্গামারীতে ফাঁসে ঝুলে মাদকসেবীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ফাঁসে ঝুলে মাদকসেবীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: শিশু নিহত ও মা আহত চীনের লংমার্চ: ৯০ বছরের পথচলা ও বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ নিয়ে পেঙ্গুইনের অবস্থান ও নতুন প্রকাশকের সম্ভাবনা যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে বড় ধস, এক বছরে সুযোগ কমল ৪৫ শতাংশ

ভূরুঙ্গামারীতে ফাঁসে ঝুলে মাদকসেবীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
ভূরুঙ্গামারীতে ফাঁসে ঝুলে মাদকসেবীর আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফাঁসে ঝুলে মাদকসেবীর আত্মহত্যা করেছে।

জানাগেছে, গলায় ফাঁস দিয়ে মাদকাসক্ত এক যুবক আত্মহত্যা করেছে। মৃত ওই যুবকের নাম আল আমিন (২২)। নিহত যুবক উপজেলার তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজার সংলগ্ন মৃত আব্দুল খালেক এর পুত্র।

বৃহস্পতিবার ১৮মে রাতে তিলাই ইউনিয়ন পরিষদের দুই ভবনের মাঝখানে পানির টেংকির পাইপের সাথে ছাগল বাধার দড়িতে ঝুলে আত্মহত্যা করে।

এলাকাবাসীরা জানায়, মৃত ওই যুবক মাদকাসক্ত ছিলো। সে সব ধরনের মাদকের নেশা করতো। এই নেশার টাকা জোগাতে মাঝে মধ্যে ধামেরহাট বাজারের একটি হোটেলে কাজ করতো। এমনকি বিভিন্ন দোকানে ও বাড়িতে গিয়ে চুরিও করতো।

এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বিচার শালিসের ঘটনাও ঘটেছে।

গ্রাম পুলিশ সোলায়মান ও ধামেরহাট বাজারের
নৈশ প্রহরি আব্দুল হাই জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার সময় পর্যন্ত ধামেরহাট বাজারে আল আমিনকে ঘুরতে দেখেছি। পরে বৃষ্টি নামলে আমরা চলে আসি। সকালে দেখি পরিষদের পানির লাইনের পাইপের সাথে ঝুলে আছে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে এসে বিষয়টি পুলিশ কে জানাই। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন‍্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!