ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের জন্য পরিবেশন করা রুটিতে সবুজ ফাঙ্গাস: তদন্তে মিললো সত্যতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের জন্য পরিবেশন করা রুটিতে সবুজ ফাঙ্গাস: তদন্তে মিললো সত্যতা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের জন্য পরিবেশন করা রুটিতে সবুজ ফাঙ্গাস: তদন্তে মিললো সত্যতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের জন্য পরিবেশন করা সবুজ ফাঙ্গাস ধরা বনরুটি।

 

 

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের জন্য পরিবেশন করা রুটিতে সবুজ ফাঙ্গাস: তদন্তে মিললো সত্যতা

 

ভুরুঙ্গামারী উপজেলার সোনাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের জন্য সবুজ ফাঙ্গাস (ছত্রাক) পড়া পঁচা বনরুটি পরিবেশনের অভিযোগ উঠেছে। সরকারি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় দেওয়া এই নিম্নমানের খাবার পরিবেশনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে শিক্ষা বিভাগ।

 

স্থানীয় একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের টিফিন হিসেবে এই বনরুটি বিতরণ করা হয়। তবে রুটিগুলো হাতে পাওয়ার পর শিক্ষকগন দেখতে পান সেগুলোর ওপর সবুজ রঙের ফাঙ্গাস (ছত্রাক) পড়ে আছে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

​পড়ুন>> ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক: প্রশংসায় অভিভাবকরা

 

 

 

 

অভিভাবকদের দাবি, কোমলমতি শিশুদের স্বাস্থ্য নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। সরবরাহকারী প্রতিষ্ঠান এবং এর পেছনে সংশ্লিষ্টদের গাফিলতি খতিয়ে দেখে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা।

 

 

বৃহস্পতিবার দুপুরে ওই বিদ‍্যালয়ের অভিভাবক মাসুদ রানা পচাঁ পাউরুটিসহ উপজেলা শিক্ষা অফিসে উপস্থিত হয়ে বিষয়টি শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলামকে জানায় আনেন। অভিযোগ পাওয়ার পর শিক্ষা কর্মকর্তা ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। তিনি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোফাশের হোসেনকে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

​পড়ুন>> কুড়িগ্রামে নজরুল বর্ষের বর্ণাঢ্য সূচনা

 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুলসুম বেগম বলেন, “রুটিতে ফাঙ্গাস বা ছত্রাক দেখামাত্রই আমরা তাৎক্ষণিকভাবে রুটি বিতরণ বন্ধ করে দিয়েছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

 

দায়িত্ব পেয়ে সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেন ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন। তদন্ত শেষে তিনি জানান, “শিক্ষার্থীদের জন্য ফাঙ্গাস পড়া রুটি পরিবেশনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা তদন্ত প্রতিবেদন তৈরি করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।”

 

 

শিশুখাদ্য পরিবেশনকারী সংস্থা ESDO এর স্থানীয় প্রতিনিধি মনজু আলম বলেন মেয়াদ থাকা সত্ত্বেও বনরুটিতে সবুজ ফাঙ্গাস পড়ার কারণ কি তিনি বুঝতে পারছেন না। উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা না বলে তিনি কিছু বলতে পারবেননা বলে জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!