ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

ভূরুঙ্গামারীতে পঞ্চম শ্রেণি ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে এবতেদায়ী প্রধান সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৬০৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে পঞ্চম শ্রেণি ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে এবতেদায়ী প্রধান সাময়িক বরখাস্ত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পঞ্চম শ্রেণি ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে এবতেদায়ী প্রধান সাময়িক বরখাস্ত হয়েছেন।

ভূরুঙ্গামারীতে পঞ্চম শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে যৌন হেনস্তা করায় ওই এবতেদায়ী প্রধানকে  সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা পরিচালনা কমিটি। রবিবার ( ৮ অক্টোবর ) দুপুরে মাদ্রাসার  পরিচালনা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট দাখিল মাদ্রাসায়। বরখাস্ত হওয়া অভিযুক্ত  ওই শিক্ষকের নাম আকতারুজ্জামান (৫৪)। তিনি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের মৃত কাওছার আলীর ছেলে।

ওই মাদ্রাসায় তিনি এবতেদায়ী প্রধান হিসেবে কর্মরত আছেন। মাদ্রাসার সহঃসুপার নজরুল ইসলাম  ঘটনার সত‍্যতা  নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার মাদ্রাসার বিরতীকালিন সময়ে ওই ছাত্রী ও তার এক বান্ধবীসহ একটি কক্ষে বসে গল্প করছিল।

এমন সময় শিক্ষক আকতারুজ্জামান ওই কক্ষে প্রবেশ করে অন‍্য ছাত্রীকে বের করে দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। ভয়ে ছাত্রীটি চিৎকার দিলে অন‍্যান‍্য শিক্ষার্থী ও শিক্ষকরা এসে মেয়েটিকে উদ্ধার করে।

পরে অভিযুক্ত ওই শিক্ষক কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিচার দাবীর প্রেক্ষীতে মাদ্রাসার পরিচালনা পরিষদ গত রবিবার ঘটনার সত‍্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।

মাদ্রাসার প্রধান (সুপার) নুর আলম জানান, মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ওই শিক্ষককে  সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার সাজ্জাদ হোসেন  জানান, অভিযুক্ত শিক্ষককে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার রেজুলেশন ও অভিযোগের কপি হাতে পেলে পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে পঞ্চম শ্রেণি ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে এবতেদায়ী প্রধান সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৭:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩