ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

ভূরুঙ্গামারীতে চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৪২২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে চিরকুট লিখে এক কিশোরীর আত্মহত্যা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা

“আমার মৃত্যুর জন্য দায়ি জাহেদা। আমার জীবনটা নষ্ট করেছে কাওছার”। মৃত্যুর জন্য এই দুইজনের নাম চিরকুটে লিখে এক কিশোরী আত্মহত্যা করেছে।ওই কিশোরীর নাম সুবর্না আক্তার সুমনা (১৭)।

ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামে। মৃত কিশোরী সুমনা ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

মৃত্যুর আগে লেখা চিরকুটে আরোও লেখা রয়েছে,“ আমার জীবনের মূল্য নেই, আমি এই দুনিয়া থেকে চলে যাইতেছি, আমি তখনি শান্তি পাব যখন জাহেদা আর কাওছার সারা জীবন জেলে ধুকে ধুকে মরবে”।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের সাদুমোড় এলাকার শহিদুল ইসলামের কিশোরী মেয়ে সুমনার সাথে বাড়ির পাশের আজাদ আলীর ছেলে কাওছারের (২২) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দিন মন দেয়া নেয়ার একপর্যায় তাদের মাঝে শারিরীক সম্পর্ক স্থাপন হয়।

পড়ুন>> জেলবন্দীদের মুক্তি ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ

এতে কিশোরী গর্ভধারণ করে। বিষয়টি লোকসমাজে জানাজানি হলে মেয়ের পরিবার বিয়ের জন্য কাওছারকে চাপ দেয়। বিষয়টি নিয়ে কয়েক দফা গ্রাম্য শালিস বসে। এতে কোন প্রকার সুরাহা হয়নি। অপর দিকে কাওছার গোপনে অনত্র বিয়ে করে। পরে উপায়ান্ত না পেয়ে মেয়ের পরিবার কাওসারসহ ৪জনের নামে কুড়িগ্রাম আদালতে একটি মামলা দায়ের করে। আদালত কচাকাটা থানাকে মামলটি ১০ জানুয়ারীর মধ্যে রেকর্ড করার আদেশ দেয়।

এদিকে মেয়ের গর্ভের সন্তানের বয়স পাঁচ মাস পার হয়ে গেলেও গর্ভের সন্তানের পরিচয় ও প্রেমের স্বীকৃতি না পেয়ে ৮ জানুয়ারি বুধবার রাতে বিষপান করে সুমনা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জানুয়ারী শনিবার সকালে মারা যায় সুমনা।

পরে ময়না তদন্ত শেষে আজ (১২ জানুয়ারী) রবিবার সন্ধ্যায় সুমনার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান,আদালতের আদেশ পাওয়ার পর মামলাটি ৭ জানুয়ারী রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫