ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সীডের কর্মশালা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সীডের কর্মশালা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা

ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সীডের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সীডের কর্মশালা

 

 

 

ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সীডের কর্মশালা

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগ তিলাই ইউনিয়ন পরিষদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

কর্মশালায় জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় জৈব সার ও বলাইনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন ব্র্যাকের রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (সেলস) মো. রশীদুল ইসলাম। আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের ফসল চাষের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।

পড়ুন>> মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

 

 

কৃষির উন্নয়নে ব্র্যাক উন্নত জাতের বীজ বাজারজাতকরণ করে। রাসায়নিক সার ও কীটনাশকের অধিক ব্যবহার কৃষকদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। অপরদিকে অধিকমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করে চাষ করা কৃষি পণ্য মানব দেহের জন্য ক্ষতিকর।

 

 

 

কৃষক শহিদুল ইসলাম ও সাইদুর রহমান বলেন, অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে জমির ক্ষতি হয়। পরিবেশ নষ্ট হয়। কৃষকের শ্বাসকষ্ট ও ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। বেশিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক দিয়ে ফসল চাষ করা হলে তা মানুষের শরীরের ক্ষতি করে।

 

পড়ুন>> ইসলামে ধর্ষণের বিচার পেতে চারজন চাক্ষুষ পুরুষ সাক্ষী লাগেনা

 

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল কর্মশালায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ব্র্যাক সিডের টেরিটরি সেলস অফিসার মাহাবুব আলম, অ্যাসোসিয়েট সেলস অফিসার বিজয় হোসাইন, বীজ ব্যবসায়ী কাওছার আলী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সম্পাদক শামসুজ্জোহা সুজন উপস্থিত ছিলেন।

 

পরে কর্মশালায় উপস্থিত কৃষকদের ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ ও জৈব বালাইনাশক উপকরণ প্রদান করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!