ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম

ভূরুঙ্গামারীতে কালভার্টের মুখ বন্ধ করে জলাবদ্ধতা উপজেলা বিএনপি’র হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩৭৯৯২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে কালভার্টের মুখ বন্ধ করে জলাবদ্ধতা উপজেলা বিএনপি’র হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধান।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে কালভার্টের মুখ বন্ধ করে জলাবদ্ধতা উপজেলা বিএনপি’র হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধান

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টির শান্তিপূর্ণ সমাধান করলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর জলা বদ্ধতার স্থায়ী সমাধান হওয়ায় গ্রামবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।

জানাগেছে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের সতিপুরী মৌজায় স্থানীয় সরকার বিভাগের ক্ষুদ্র পানি প্রকৌশল প্রকল্পের আওতায় প্রায় ৩০ বছর আগে একটি বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণ করা হয়। বাঁধের ভিতরের পানি নিষ্কাশনের জন্য বাঁধটির পশ্চিম অংশে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল।

পড়ুন>>তাহিরপুর যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত চাদাঁবাজির প্রতিবাদে মানববন্ধন

সম্প্রতি কালভাটের মুখে মাটি ভরাট করে জমির মালিক দুইভাই সোনাউল্লাহ ও আমান উল্লাহ দুটি বাড়ি নির্মাণ করে। এরফলে বাঁধের ভিতরে স্থায়ী জলাবদ্ধতা তৈরী হয়ে প্রায় ১হাজার একর আবাদি জমি ও গ্রামে যাতায়তের রাস্তা তলিয়ে যায়। শুধু তাইনয়, চারটি গ্রামের বিভিন্ন বাড়িতে, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি ওঠে স্থায়ী জলাবদ্ধতা তৈরী হয়। এব্যাপারে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি সমাধানের জন্য কয়েক দফা আবেদন জানায়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ও ড্রেজার মেশিন নিলামে বিক্রি

স্থানীয় প্রশাসন বিষয়টি সমাধানের জন্য কয়েক দফা চেষ্টা করে ব্যর্থ হয়। এসংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, যুগ্মসম্পাদক মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলামসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করেন।

আরও পড়ুন>>সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

উল্লেখ্য, উভয় পক্ষের সম্মতিতে পানি নিষ্কাসনের জন্য ঘরের পাশ দিয়ে ৫টি পাইপ বসানোর সিন্ধান্ত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, সহকারী কমিশনার(ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সমস্যা সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল জানান, ঘটনার সমাধান হওয়ায় গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলা সকল জলবদ্ধতার সমাধান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ঘটনাটির মীমাংশা হওয়ায় দীর্ঘদিনের জটিলতার সমাপ্তি হলো। তিনি ইউপি চেয়ারম্যানকে দ্রুত পানি নিষ্কাশনের পাইপ বসানোর নির্দেশ দিয়েছেন বলে জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে কালভার্টের মুখ বন্ধ করে জলাবদ্ধতা উপজেলা বিএনপি’র হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধান

আপডেট সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬