ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়: তদন্তে মিথ্যা প্রমাণ, জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত আকাশসীমা জটিলতায় আটকে রূপপুরের জ্বালানি, নতুন রুটের অপেক্ষায় দেশে ডেঙ্গুতে মৃত্যু ২৩৩ জন ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া অসহায় কল্পনার পাশে উপজেলা প্রশাসন রাজধানীতে সাবেক বাণিজ্য মেলার মাঠে মিলল ২০টির বেশি বোমা ভূরুঙ্গামারীতে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের পর করা হলো বহিষ্কার! শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ কমিটির কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: বেকারিকে জরিমানা

ভারতে প্রথমবারের মতো অবতরণ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে প্রথমবারের মতো অবতরণ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান

ভারতের যোধপুর বিমানঘাঁটিতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ছয়টি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান অবতরণ করেছে। আন্তর্জাতিক মহড়া ‘তরং শক্তি’তে অংশগ্রহণের উদ্দেশ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। যুদ্ধবিমানগুলোর পাশাপাশি প্রায় দুই শতাধিক মার্কিন সেনাসদস্য ভারতে এসেছেন, যা দুই দেশের সামরিক সহযোগিতার নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যোধপুরে শুরু হওয়া বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি’তে অংশ নিতেই এফ-৩৫গুলোর এই সফর।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এফ-৩৫ বিমানগুলো ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমানের সঙ্গে একই আকাশে মহড়ায় অংশ নেবে। ১২ অক্টোবর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়াও বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের বিমানবাহিনী অংশগ্রহণ করছে।

পড়ুন>>দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

ভারতীয় বিমানবাহিনী তাদের সামরিক দক্ষতা প্রদর্শনে এই মহড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ফরাসি প্রযুক্তির রাফাল, নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তেজস এবং রাশিয়ার তৈরি মিগ-২৯। সর্বাধুনিক মার্কিন প্রযুক্তির এই উপস্থিতিকে ঘিরে এবারের মহড়াটি আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এটিকে তিনি গুরুত্বপূর্ণ ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, ভারতীয় যুদ্ধবিমানের সঙ্গে এফ-৩৫-এর যৌথ মহড়া ভারত ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক কৌশলগত সম্পর্কের প্রতিফলন। ১২ অক্টোবর পর্যন্ত চলমান এই কার্যক্রম দক্ষিণ এশীয় অঞ্চলের আকাশসীমায় সামরিক শক্তি প্রদর্শনের বড় সুযোগ সৃষ্টি করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে প্রথমবারের মতো অবতরণ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান

আপডেট সময় : ০৮:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬