ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস

দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

সম্প্রতি রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে সংঘটিত সহিংস লুটপাট, ভাঙচুর ও জবরদখলের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, কিশোরগঞ্জের জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও অর্ধশতাধিক আহতের ঘটনা এবং একজন কন্টেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের মতো বিষয়গুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এসব ঘটনাকে সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

পড়ুন>>তাড়াশে জাতীয় ইমাম সমিতির সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ও ক্রিয়েটিভ স্টুডিও ভাংচুরের দৃষ্টান্ত উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং ২০২৪ এর আগস্টের পর থেকে সংঘটিত ঘটনাবলীর ধারাবাহিকতা মাত্র।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এক সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে অর্ধশত বছর ধরে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানকারী দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করার ঘটনা অত্যন্ত বিব্রতকর। তিনি প্রশ্ন রাখেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী চোরতন্ত্রের পতনের পর জনরায়ে ক্ষমতায় আসা দলের নেতাকর্মীরা এমন কর্মকাণ্ডের মাধ্যমে দেশবাসীকে কী বার্তা দিচ্ছেন?

পড়ুন>>গাজার সংকট নিয়ে কাতার, জর্ডান ও যুক্তরাজ্যের যৌথ বৈঠক

সাধারণ মানুষের স্মৃতিতে আগের সরকারের স্বেচ্ছাচারী আচরণের চিত্র এখনো স্পষ্ট, তাই বিএনপির নীতি-নির্ধারকদের উচিত নিজেদের নেতাকর্মীদের দখলবাজি ও চাঁদাবাজির পরিণতি বিবেচনা করা। সাধারণ জনগণের মানসপটে বিগত সময়ের কর্তৃত্ববাদী সরকারের স্বেচ্ছাচারী আচরণ এখনো সতেজ। এ রকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপির নীতি-নির্ধারকগণ দলীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য অংশের চলমান দখলবাজি ও চাঁদাবাজির পরিণতি ভেবে দেখছেন কী।

ড. ইফতেখারুজ্জামানের ভাষ্যমতে, ২০২৪ সালের আগস্ট মাস থেকেই বিএনপি নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দেশজুড়ে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ব্যাপক অভিযোগ উঠছে। সায়দাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনালসহ দেশের প্রধান প্রধান টার্মিনাল, বাজার, জলমহাল, বালুমহাল এবং ইন্টারনেট ও বর্জ্য অপসারণের মতো ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এই চাঁদাবাজি চলছে। অথচ সরকারের একজন মন্ত্রী চাঁদাবাজিকে ‘সমঝোতার লেনদেন’ বলে দাবি করায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূলের অনেক নেতাকর্মী বেপরোয়া হয়ে উঠেছেন, যা দলটির জন্য ইমেজ সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনে তৃণমূলসহ বিভিন্ন পর্যায়ের দলটির অনেক নেতাকর্মী বেপরোয়া আচরণ শুরু করেন, যা গণমাধ্যম, পর্যবেক্ষক ও রাজনৈতিক মহলে উদ্বেগের সঙ্গে আলোচিত হচ্ছে।

আরও পড়ুন>>মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা ও মোলিনা

আওয়ামী সরকারের পতনের পরপরই ঢাকার সায়দাবাদ, মহাখালী ও গাবতলীর মতো, চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ দেশের প্রধান প্রধান বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল সংযোগ ও ইন্টারনেট, বর্জ্য সংগ্রহ সংক্রান্ত ব্যমবসা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে।

দৈনিক, মাসিক ও এককালীন চাঁদাবাজির এই অপতৎপরতা শুধু চলমান থাকেনি, বরং সরকারের একজন মন্ত্রী যখন ‘চাঁদাবাজি দুর্নীতি নয়, সমঝোতার লেনদেন’ মর্মে একাধিকবার ঘোষণা দেয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে তার এই অবস্থানের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যার ফলশ্রুতিতে চাঁদাবাজি ও দখলবাজি অধিকতর স্বাভাবিকতা লাভ করায় উক্ত ঘটনাগুলো ঘটছে, যা সরকারের জন্য অশনিসংকেত।

বিবৃতিতে আরও বলা হয়, কিশোরগঞ্জে জলমহাল দখল ও ক্রিয়েটিভ স্টুডিও ভাঙচুরের ঘটনা প্রমাণ করে যে, সরকার যদি দুর্নীতিবিরোধী অঙ্গীকার রক্ষায় এখনই কঠোর আত্মশুদ্ধিমূলক ব্যবস্থা না নেয়, তবে অদূর ভবিষ্যতে এই পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাবে। এসব স্বার্থান্বেষী গোষ্ঠীকে শক্ত হাতে দমন করা না গেলে সরকারের যাবতীয় ভালো উদ্যোগ ও সদিচ্ছা ম্লান হয়ে যাবে।

পড়ুন>>বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে সবচেয়ে জনপ্রিয় চার সিনেমা ও সিরিজ

দলীয়ভাবে কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথাযথ উদ্যোগের অভাব রয়েছে বলে টিআইবি মনে করছে। ড. ইফতেখারুজ্জামান বলেন, অনেক ক্ষেত্রে এসব অপরাধীর সঙ্গে সরকারি দলের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা থাকায় দায়বদ্ধতা তৈরি হচ্ছে না, বরং বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। এই বহুমুখী ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। তাই প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি। যা কেন্দ্র করে নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা ও অন্তর্ঘাত অনেক ক্ষেত্রে নির্লজ্জভাবে সহিংস রূপ ধারণ করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

আপডেট সময় : ০৭:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬