ভাতাও নয়, কর্মসংস্থানই হবে ব্যর্থ বেকারদের ভবিষ্যৎ -জামায়াত কেন্দ্রীয় আমীর।
ঠাকুরগাঁওয়ে সংগঠনের একটি বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা দেওয়া হবে না; বরং স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বেকাররা যাতে ভাতার জন্য অপেক্ষা না করে, নিজের পায়ে দাঁড়াতে পারে — সেই সুযোগ তৈরি করবো। বেকার ভাতা নয়, কর্মসংস্থানই হবে মান সম্মান ও আত্মনির্ভরতার পথ।”
তিনি আরও বলেন, “উত্তরাঞ্চলের উন্নয়ন এখনো বাধাপ্রাপ্ত, কারণ দুর্নীতি ও অপশাসনের চক্র ছিন্ন করতে পারেনি সরকার। এই সঙ্কট থেকেই উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে; অথচ এই অঞ্চলের কৃষিভিত্তিক শিল্প একসময় দেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা রাখতে পারত।” তিন শর্তেই দেশ গড়বে জামায়াত। এমন কথায় তিনি বলেন।
শক্ত ভিত্তিতে দেশ গঠনে তাঁর দল তিনটি মূল শর্তে সক্রিয় ভূমিকা নেবে-
দুর্নীতি শূন্য সরকার: নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিগ্রস্ত কাউকে আশ্রয় দেবেন না।
ন্যায়বিচার: সকল নাগরিকের প্রতি সমান ন্যায়ের নিশ্চয়ন। বৈষম্য নির্মূল: বৈষম্যের সকল রূপের বিরুদ্ধে গণভোটে “হ্যাঁ” ভোটে সিদ্ধান্ত গ্রহণ।
তিনি জনসভায় বলেন, “কোনো একক দলই সামগ্রিক পরিবর্তন আনতে একা সক্ষম নয়; প্রকৃত গণ প্রতিনিধিরাই এই দেশকে সত্যিকার অর্থে উন্নতির দিকে এগিয়ে নিতে পারবে।”
Leave a Reply