বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী মায়ের চেয়ে বড় আপন কেউ নেই: কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান নিহতের ঘটনায় পিবিআইয়ের তদন্তে যা বেরিয়ে এল মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার

 

 

 

বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার



দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক তিনটি বিশেষ অভিযানে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট এবং ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুর সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় এসব মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য প্রায় ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা ১০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন ধর্মজান বিওপির একটি টহল দল দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩১৯/৬-এস থেকে আনুমানিক ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছিটসুন্দরা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ১৬০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পড়ুন>>আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান নিহতের ঘটনায় পিবিআইয়ের তদন্তে যা বেরিয়ে এল

 

‎এছাড়া ৮ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে গোবিন্দপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ১১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী নদীরঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।

 

‎   একই দিন রাত ১১টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন পার্বতীপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

 

পড়ুন>>তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু

 

‎   বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

 

‎    দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!