বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৭:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলায় দেওয়া ভাষণে তিনি উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়ো-টেকনোলজি এবং বিজ্ঞানের এক নতুন যুগে প্রবেশ করছে।
তারেক রহমান বলেন, প্রযুক্তিগত উন্নয়ন অত্যন্ত দ্রুতগতিতে চললেও বর্তমানে এর সুযোগ সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না। বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা ও তরুণ জনগোষ্ঠীর অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে জ্ঞান, গবেষণা এবং আধুনিক প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য।
পড়ুন>>কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং
ডিজিটাল বিভাজন যেন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নতুন কোনো বৈষম্যের কারণ না হয়, সেদিকে তিনি বিশেষ সতর্কবার্তা দেন। তারেক রহমান বলেন, আমরা চাই না, আজকের ডিজিটাল বিভাজন আগামী দিনের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের বিভাজনে পরিণত হোক।
বাংলাদেশ উদ্ভাবন এবং মেধাস্বত্বকে যথাযথ গুরুত্ব ও সম্মান প্রদান করে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, উন্নয়নশীল দেশগুলোর জন্য আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তর অত্যন্ত জরুরি। বৈশ্বিক বিজ্ঞানের এই অগ্রযাত্রায় যেন কোনো দেশই পিছিয়ে না থাকে, সে বিষয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। সবার জন্য একটি ন্যায্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ সব দেশের সাথে মিলে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পড়ুন>>মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
পরিশেষে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার দ্রুত বিস্তার ও এর ইতিবাচক সুফল সব দেশে সঠিকভাবে কাজে লাগানোর জন্য জাতিসংঘের অধীনে একটি কার্যকর নীতিমালা গ্রহণ করা এখন সময়ের দাবি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























