বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহির বরখাস্ত
- আপডেট সময় : ০৯:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহির বরখাস্ত
রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের ফ্ল্যাটে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে বরখাস্তকালীন সময়ে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ঐ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে। নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
পড়ুন>>আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে আবার জয়ে ফিরল বার্সেলোনা
প্রজ্ঞাপনের বিবরণ অনুযায়ী, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর শাখা ভাটারায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় আভিযানিক কার্যক্রম পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ওই বাসা থেকে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলার প্রমাণ মেলে। ওই সময় বাড়িটিতে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
অভিযানের স্থান থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে ২৬ জন নারীসহ সর্বমোট ৮৫ জনকে আটক করার তথ্য গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পড়ুন>>মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের নতুন ঠিকানা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বাসায় এ ধরনের শিষ্টাচারবহির্ভূত ও অদক্ষতামূলক কর্মকাণ্ড বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার মারাত্মক পরিপন্থি। এই ঘটনার ফলে সাধারণ মানুষের মাঝে পুলিশ বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























