ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুয়েটে ৫টি পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেবেন শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুরহস্য: তদন্তের শুরুতেই নৌপুলিশ ও পিবিআইয়ের সামনে একাধিক প্রশ্ন সাবেক বিমান বাহিনী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুতে সঙ্গীকে নৌ পুলিশে সোপর্দ জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জার্মানিতে জেন-জির বিক্ষোভ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ইয়াবা আত্মসাতের অভিযোগ: সাতকানিয়ায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার টিভিতে আজ যেসব খেলা দেখবেন: ৩১ অক্টোবর ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী-নাগেশ্বরীর চরাঞ্চল ও নদী অববাহিকায় বন‍্যার আশংকা দেশের ছয়টি কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ চলছে

বালু লুটের মহোৎসবে পরিনত তাহিরপুরের সীমান্তবর্তী কলাগাঁও

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১০:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

বালু লুটের মহোৎসবে পরিনত তাহিরপুরের সীমান্তবর্তী কলাগাঁও

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বালু লুটের মহোৎসবে পরিনত তাহিরপুরের সীমান্তবর্তী কলাগাঁও

সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তবর্তী কলাগাঁও পাহাড়ী ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে নিচ্ছে বালুখেকো একটি চক্র।

ফলে কলাগাঁও ছড়া সংলগ্ন মসজিদ, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙনের মুখে পড়েছে। এ বিষয়ে নদীর দুই পাড়ের লোকজন প্রতিবাদ করলেও বালুখেকো চক্ররা পাত্তা দিচ্ছে না। বরং উল্টো হুমকি ধামকি দিচ্ছেন তাদের। এছাড়াও উপজেলার মাহারাম-শান্তিপুর নদী থেকে সরকারের নিয়মনীতি উপেক্ষা করে বালু উত্তোলন করে বিক্রি করছে অসাধু বালুখেকো চক্ররা।

গত শনিবার রাতে সীমান্ত ছড়া ও নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু-পাথর উত্তোলনের অভিযোগে ১২ জনের নামে থানায় একটি মামলা হয়েছে।

এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া বাল্কহেড, ইঞ্জিনচালিত ট্রলার, বালু-পাথরসহ ৭৫ লাখ টাকার মালামাল জব্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস।

পড়ুন বগুড়ায় রথযাত্রায় নিহত ৫

জানা যায়, তাহিরপুর সীমান্ত ঘেষা কলাগাঁও,লামাকাটা, ছাড়াগাঁও, লাকমা, বড়ছড়া, বুরুঙ্গাছড়া, বাঁশতলা সহ বিভিন্ন পাহাড়ি ছড়া দিয়ে ওপার থেকে ঢলের সঙ্গে বালু এসে স্তুপে পরিনত হয়েছে। ছড়ার পাশে, বাড়ীঘর, বাজার, মসজিদ মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্টান রয়েছে। এসব ছড়া থেকে রাতের আধারে বালু উত্তোলন করে ছোট নৌকায় ভর্তি করে নদীতে নিয়ে বড় বাল্কহেডে ভর্তি করে অনত্র বিক্রি করছে চক্ররা। বালিবাহি নৌকা থেকে বিভিন্ন বাহিনীর নাম ভাঙ্গিয়ে স্থানীয় চাঁদাবাজরা টাকাও নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ওয়ার্ড সদস্য রাশিদ মিয়া বলেন, কলাগাঁও ছড়ায় বর্তমানে পানি পরিপূর্ণ হওয়ায় এখন বালু উত্তোলন করার ফলে ছড়ার দুই পাড়ের বাড়ির ঘর একটু ঢেউ হলেই ভেঙে যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে শত শত নৌকা এসে বালু ভরাট করে নিয়ে যাচ্ছে। বালু উত্তোলনের সময়ে জায়গার মালিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে। তিনি বলেন, হেমন্ত মৌসুমে ছড়ার বালু অপসারণ করলে এখানকার মানুষের অনেক উপকার হতো। তখন আর পাহাড়ি ঢল বাড়ি ঘরের উপর দিয়ে যেতো না।

কলাগাঁও গ্রামের রফিকুল ইসলাম বলেন, কলাগাঁও নদী থেকে রাতের আধারে শত শত নৌকায় বালু ভরাট করে নিয়ে যাচ্ছে বালু খেকো চক্ররা। গত এক মাস ধরে অবাধে বালু নিচ্ছে এ চক্রটি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন, কলাগাঁও ছড়া ও মাহারাম নদী সরকারি ভাবে কোনো ইজারা দেওয়া হয়নি। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে নিয়ম মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালু লুটের মহোৎসবে পরিনত তাহিরপুরের সীমান্তবর্তী কলাগাঁও

আপডেট সময় : ১০:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪