ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাজি ধরে গরম চা পান করতে রোহিঙ্গা যুবকের মৃত‍্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ ৩০১ বার পড়া হয়েছে

বাজি ধরে গরম চা পান করতে রোহিঙ্গা যুবকের মৃত‍্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাজি ধরে গরম চা পান করতে রোহিঙ্গা যুবকের মৃত‍্যু।নিহত রোহিঙ্গা যুবকের নাম মোস্তাফা (২০) ।বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ঈদগাঁও ইসলামপুরের নতুন অফিস বাজারে এ ঘটনা ঘটে।

জানাগেছে, নিহত মোস্তাফা উখিয়া কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দা।সে নতুন অফিস বাজারে তাওয়াককুল জুস কর্ণারে চাকুরি করতো বলে স্থানীয়রা জানিয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিন মাস আগে অন্য একজনের মাধ্যমে তাওয়াককুল জুস কর্ণারে চাকুরি নেয় মোস্তাফা। ঘটনার জন্য সে নিজেই দায়ী পার্শ্ববর্তী দোকানদার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, মোস্তাফা একটু চঞ্চল ও জেদি স্বভাবের। আসরের নামাজের পরে চায়ের টেবিলে বাজি ধরে ঘোষণা দেয়, ‘৫ সেকেন্ডে গরম চা কে খেতে পারবে? কেউ এত কম সময়ে চা খেতে সাহস করেনা। শেষে সবাইকে দেখাতে সে পুরো এককাপ টাটকা গরম চা খেয়ে ফেলে।

জেনে নিন>> দেশে প্রথম মাদক বিজ্ঞানীকে গ্রেফতার করল র‌্যাব

চা খাওয়ার পর তার গলায় যন্ত্রণা শুরু হয়।পরে ঈদগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন । সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত‍্যু ঘোষণা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “বাজি ধরে গরম চা পান করতে রোহিঙ্গা যুবকের মৃত‍্যু”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাজি ধরে গরম চা পান করতে রোহিঙ্গা যুবকের মৃত‍্যু

আপডেট সময় : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২