ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি।

 

 

ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি

 

 

ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি।
ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রতিরোধে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

 

 

সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা কার্যক্রম সম্প্রসারণ করেছে ফেনীতে দায়িত্বপ্রাপ্ত ৪ বিজিবি।আজ রবিবার (১০ মে) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজন প্রবেশের আশঙ্কা বাড়ায় সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দিন-রাত টহলের পাশাপাশি সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

 

 

 

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে যাতে কোনো সন্দেহজনক চলাচল দ্রুত শনাক্ত করা যায়।

 

পড়ুন>> ঘুষ না পেয়ে ব্যাকডেটে রায় দেওয়ার অভিযোগ রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসের বিরুদ্ধে

 

৪ বিজিবির অধিনায়ক জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার কিংবা চোরাচালান ঠেকাতে সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় কাউকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।

 

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ঝুঁকিয়া খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধন

 

 

ফেনীর সীমান্তবর্তী পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

 

 

স্থানীয়দের মতে, সীমান্তে বিজিবির কড়াকড়ি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধও বেড়েছে।
এদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের অন্যান্য সংস্থার সাথেও সমন্বয় করে কাজ করছে বিজিবি। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!