সংবাদ শিরোনাম :
ফেনীর সীমান্তে অবৈধ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ফেনী থেকে হাসনাত তুহিন
- আপডেট সময় : ০৭:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
ফেনীর সীমান্তে অবৈধ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ফেনীর সীমান্তে অবৈধ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেন ৪বিজিবি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা হতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ৩৭, ০৩, ৭৫০=টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেন।
পড়ুন>>নাগেশ্বরী ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার-২
গত ২৬ অক্টোবর রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা ছাগলনাইয়া, ফুলগাজি এবং মিরসরাই উপজেলার অন্তগর্ত খেজুরিয়া, দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকা হতে বিজিবি সদস্যগ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে ভারতীয় শাড়ী-৫২০ পিস, গরু ০৬টি, পেন্সিডিল ৪০ বোতল এবং হুইস্কি ৪৭ বোতল জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য রয়েছে ৩৭,০৩, ৭৫০=টাকা। জব্দকৃত মালামাল ফেনী শুল্ক গুদাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন তথ্যসূত্রে নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে তাদের এই অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























