ফেনীতে মাদকসহ দুজ'নকে গ্রেফতার করেছে থানা পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীতে মাদকসহ দুজ'নকে গ্রেফতার করেছে থানা পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ

ফেনীতে মাদকসহ দুজ’নকে গ্রেফতার করেছে থানা পুলিশ

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
ফেনীতে মাদকসহ দুজ'নকে গ্রেফতার করেছে থানা পুলিশ

ফেনীতে মাদকসহ দুজ’নকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ফেনী মডেল থানা পুলিশ ৪৮ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ দুই’জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাহেব বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী সদর উপজেলা ধর্মপুর আশ্রয়ণের মো. বেলালের ছেলে দিদারুল ইসলাম বাবু (২৫) ও আব্দুল গফুরের ছেলে বেলাল হোসেন সুজন (২০)। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ৪৮ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে ফেনী মডেল থানা সূত্রে জানাযায়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, অভিযানের সময় পাঁচজন পালিয়ে যান। গ্রেপ্তার হওয়ারা জানিয়েছেন, পালিয়ে যাওয়া আসামি দের নাম মো. বশির, মো. বক্কর, কোরবান আলী ওরফে ওসমান গনি, মো. মকবুল ও মো. বাপ্পী। তারা সবাই মাদক কারবারে সাথে জড়িত।

গ্রেপ্তার হওয়া আসামিসহ পলাতকদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!