ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি

ফুলবাড়ী চোরাকারবারিকে ধাওয়া করতে টহলরত বিজিবি মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ৩৮৩ বার পড়া হয়েছে

ফুলবাড়ী চোরাকারবারিকে ধাওয়া করতে টহলরত বিজিবি মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চোরাকারবারিকে ধাওয়া করার সময় টহলরত এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

নদীতে সাঁতার কাটতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টহলরত এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের ৯৩১ ও ৯৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বারোমাসিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নদীতে সাঁতার কাটতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টহলরত ওই বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

নিহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩১)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং আট মাস বয়সী এক কন্যাসন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, টহলরত তিনজন বিজিবির সদস্য অজ্ঞাত এক চোরাকারবারিকে ধাওয়া করে। অবস্থা খারাপ দেখে ওই চোরাকারবারি মালামালসহ নদীতে ঝাঁপ দেয়।

চোরাকারবারিকে ধরার জন্য সৈনিক মাহবুব ও সৈনিক মিজানুর নদীতে ঝাঁপিয়ে পড়েন। নদী সাঁতরিয়ে তারা দুজনই অপর কিনারায় হাঁটু পানিতে উঠার সঙ্গে সঙ্গে মাহবুব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সহযোগী সৈনিক মিজানুর তাকে ধরে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসেন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ী চোরাকারবারিকে ধাওয়া করতে টহলরত বিজিবি মৃত্যু

আপডেট সময় : ১১:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩