ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি

ফুলবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর
  • আপডেট সময় : ০৪:৪৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুলবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়ন পরিষদ থেকে চাল উত্তোলনের টোকেন দিলেও চাল না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ১০ কেজি খাদ্যশষ্য (চাল) ভিজিএফ সহায়তা আসলে বড়ভিটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে টোকেন সরবরাহ করা হয়।

চাল বিতরণ শুরু হলে টোকেন সাথে নিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন চাল নেওয়ার জন্য উপস্থিত হলে তারা জানতে পারেন চাল নেই। পরের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর শরণাপন্ন হলে চেয়ারম্যান বলেন চাল বিতরণ শেষ হয়ে গেছে। আর কোন চাল নেই।

অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সুদৃশ্য ছবি সম্বলিত টোকেন হাতে থাকার পরও চাল না পেয়ে চরম হতাশাগ্রস্থ অনন্ত ১০টি পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।

চাল না পাওয়া একাধিক ভুক্তভোগীরা জানান, প্রধানমন্ত্রী ঈদ করার জন্য গরীব অসহায় দুস্থ লোকদের জন্য ১০ কেজি করে ঈদ উপহার বিজিএফ এর চাল দিয়েছেন কিন্তু আমরা চাউলের প্লিপ পেলেও এ স্লিপের চাউল পাইনি।

তারা আরও জানান আমরা গরীব মানুষ কাজ কামাই ফেলে ইউনিয়ন পরিষদের চাউল নেওয়ার জন্ চারটার আগে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি চাউল নাই চেয়ারম্যানকে বললে চেয়ারম্যান আমাদেরকে তাড়িয়ে দেয়।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে আমি চাল বিতরণ শেষ করেছি। পর কেউ স্লিপ নিয়ে আসলে চাউল পাবে কিনা সেটি যারা দায়িত্বে ছিল তাদের ব্যাপার।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ 

আপডেট সময় : ০৪:৪৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪