প্রার্থী এটাই চুড়ান্ত নয়, সম্ভাব্য পরিবর্তনশীল তালিকা বললেন, খন্দকার সেলিম জাহাঙ্গীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ – ৩ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার মান্নান নগর নামক স্থানে মাগুড়াবিনোদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ওই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।
এ সময় খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীদের যে তালিকা প্রকাশিত হয়েছে সেটা সাম্ভাব্য প্রার্থী তালিকা। সিরাজগঞ্জ – ৩ আসনে যে প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছেন সেটাও সাম্ভাব্য তালিকার প্রার্থী।
এটাই চুড়ান্ত প্রার্থী না। এ প্রার্থী তালিকা পরিবর্তনশীল। তাই চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। সুতারং আপনারা দলের জন্য কাজ করুন। এ আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি দলীয় নেতা- কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
জনসভায় অন্যান্যদের মধে বক্তব্য রাখেন, তাড়াশ পৌর বিএনপি সাবেক আহবায়ক তপন গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক জিয়াউর রহমান জিয়া, ছাত্র নেতা জিল্লুর রহমান প্রমূখ।
পরে এক বিশাল মিছিল বের হয়ে মান্নান নগর বাজার এলাকা প্রদক্ষিণ করে।
Leave a Reply