ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষ্ণপুরের সেই ট্র্যাজেডি: ৫৫ বছরেও অমোচনীয় স্বজন হারানোর বেদনা চেলসির হয়ে বাজে শুরু, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মার্তিনেজ ভারত-বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে মুখ খুলল নয়াদিল্লি ট্রাম্পের তোপে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম, হোয়াইট হাউসে নিষেধাজ্ঞা রাজধানীতে সিরিজ ককটেল বিস্ফোরণ ও তিনটি বাসে অগ্নিসংযোগ রাজধানীর কাফরুল থানার সামনে বাসে আগুন ভারতে ৩৩ মাস কারাভোগের পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৩ জন নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা গ্রেফতার ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে কুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে কুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে কুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান।

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবছর কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পাওয়ার গৌরব অর্জন করেছেন কুড়িগ্রাম সদর ইউএনও মো: রাসেদুল হাসান।

একই সাথে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান। নিজ অর্থায়নে প্রাথমিক শিক্ষার্থীদের মিড-ডে মিলের ব্যবস্থা করাসহ শিক্ষার নানা দিক দিয়ে অবদান রাখায় শ্রেষ্ঠ এসএমসি (বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি) ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন জেলার ফুলবাড়ী উপজেলার ঘুঘুর হাট এলাকার মনিরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান।

শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী উপজেলা রিসোর্স সেন্টারের ইউআরসি ইন্সট্রাক্টর মো:আব্দুল আজিজ।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন।
এর আগে গত বৃহস্পতিবার এটি ঘোষণা করা হয়।
তিনি বলেন, এই বাছাই কমিটিতে ডিসি স্যার সভাপতি।

তিনি একটি উপ কমিটি করে দেন, সেই কমিটি বাছাই করে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেয়া হয়ে থাকে। মাঝে দুবছর করোনার কারণে করা হয়নি।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশিদুল হাসান বলেন, আমি কুড়িগ্রাম সদর উপজেলায় দুই বছর ধরে কাজ করছি। আসলে আমি চেষ্টা করেছি শিক্ষা নিয়ে কাজ করার।

আপনারা জানেন শিক্ষার জন্য আমি সদরের যাত্রাপুরের একটি চরাঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও শিক্ষারমান উন্নয়নের জন্য কাজ করেছি। শিক্ষায় কুড়িগ্রাম এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।

বাছাই কমিটির সভাপতি কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নবেজ উদ্দীন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেদুল হাসান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে কুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

আপডেট সময় : ০৮:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩