admin
২৪ জানুয়ারী ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের দিয়ে ধানের শীষের স্লোগান

প্রতিকী ছবি।

 

 

 

 

প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের দিয়ে ধানের শীষের স্লোগান

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

 

 

 

জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, শিশু শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দিতে দেখি গেছে। এ ঘটনায় সচেতন মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

পড়ুন>>দোহাজারীতে রাতের আঁধারে পিডিবির বৈদ্যুতিক খুঁটি উধাও

 

 

অভিভাবকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রাখার বিধান থাকলেও তা লঙ্ঘন করা হয়েছে, যা শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জোরপূর্বক শিক্ষার্থীদের দিয়ে স্লোগান করিয়েছেন।

 

 

 

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেস ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

 

 

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন জানান, ভিডিওটি তদন্তের জন্য ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে পাঠানো হবে।

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১২

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৩

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৪

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৭

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৯

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

২০
error: Content is protected !!