ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি

পুলিশের গাড়ি থেকে আসামী ছিনতাই কালে আহত ২ পুলিশ সদস্য

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

নীলফামারীতে পুলিশের গাড়ি থেকে আসামী ছিনতাই কালে আহত ২ পুলিশ সদস্য 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর সৈয়দপুরে পুলিশের গাড়ি থেকে আসামী ছিনতাই কালে পুলিশের উপর হামলায়  ২ পুলিশ সদস্য আহত হন।

সৈয়দপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার করা আসামি আনোয়ারুল আজিমকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন সৈয়দপুর থানার দুই পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার রাতে সৈয়দপুর শহরের উপকণ্ঠে কামারপুকুর বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে দুই সহযোগীসহ আসামিকে থানায় নিয়ে আসেন।
আহত পুলিশ সদস্যরা হলেন সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা। তারা স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।

মামলা সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল কামারপুকুর বাজারের দিদারুল ইসলামের ছেলে আনোয়ারুল আজিম (২২)।
উক্ত ঘটনায় উভয় পরিবারের মধ্যে একাধিকবার স্থানীয়ভাবে বৈঠক হয়।

সর্বশেষ সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আসামি আনোয়ারুল আজিম আর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করবেন না মর্মে মুচলেকা দেন। কিন্তু তারপরও স্কুল যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতে থাকেন।

এছাড়া মেয়েটির ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নীলপরী’ নামে একটি ভুয়া আইডি খুলে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল ছবি পোস্ট করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে মেয়েটির বাবা নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আবু তারেক দিপু তাৎক্ষণিক ফোর্স নিয়ে আসামি আনোয়ারুল আজিমকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালান। আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন তাকে ছিনিয়ে নিতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।

এ সময় পুলিশের দুই কর্মকর্তা আহত হন। খবর পেয়ে থানা থেকে পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আসামিসহ তার দুই সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসেন।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম (৫০) ও নাঈম ইসলাম মিশু (২০) নামে দুজনকে আটক করা হয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুলিশের গাড়ি থেকে আসামী ছিনতাই কালে আহত ২ পুলিশ সদস্য

আপডেট সময় : ১০:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩