ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সময়ে সৃষ্ট জটিলতা মোকাবিলা এবং জীবন সংকটাপন্ন প্রসূতির চিকিৎসায় দ্রুত রোগ নির্ণয়সহ বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ১২ তলা কনফারেন্স হলে ‘Peripartum DIC with Multi Organ Dysfunction Following LSCS – The Miraculous Recovery – A Case Report’ শীর্ষক এই সেমিনারটি আয়োজন করা হয়। শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ১২ তলা কনফারেন্স হলে ‘Peripartum DIC with Multi Organ Dysfunction Following LSCS – The Miraculous Recovery – A Case Report’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। তাঁদের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে পার্কভিউ হসপিটালের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. জাহানারা বেগম শিখা একটি জটিল প্রসূতি রোগীর সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা বিস্তারিত তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, প্রসবের পর Peripartum Disseminated Intravascular Coagulation (DIC) এবং Multi Organ Dysfunction-এর মতো পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব ক্ষেত্রে সঠিক সময়ে রোগ শনাক্তকরণ এবং রক্ত ও রক্ত উপাদানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে রোগীর জীবন বাঁচানো সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম। সেমিনারটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মারিনা আরজুমান্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ডা. রফিকুল হাসান, সহকারী অধ্যাপক ডা. তফিকুর নাহার মোনা, ডা. মো. আশেক এলাহী, কনসালট্যান্ট ডা. সাইমা আলম প্রমুখ।

বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেনা আক্তার, প্রফেসর ডা. শোয়েলা শাহনাজ, প্রফেসর ডা. শর্মিলা বড়ুয়া চৌধুরী, ইউএসটিসি’র প্রফেসর ডা. আফরোজা চৌধুরী এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রফেসর ডা. মুসলিনা আক্তার। এছাড়াও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাইফুল আজম সাজ্জাদ, হেমাটোলজিস্ট ডা. জামাল উদ্দিন তানিনসহ ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. তানজিলা তাবিব চৌধুরী ও ডা. আশরাফুল হক আলোচনায় অংশ নেন। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও এতে অংশ নেন।

বক্তারা জানান, প্রসবকালে DIC দেখা দিলে তা দ্রুত মাল্টি অর্গান ডিসফাংশনে রূপ নিতে পারে। এ ধরনের জটিল প্রসূতি রোগীর জীবন রক্ষায় বিভিন্ন বিভাগের চিকিৎসকদের আন্তঃবিভাগীয় সমন্বয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। এই বৈজ্ঞানিক আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রোগীদের আরও নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা মতপ্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়ে সেবার মানোন্নয়নের কোনো বিকল্প নেই। এই ধরনের সেমিনার চিকিৎসকদের দক্ষতাকে আরও শাণিত করে। ভবিষ্যতেও মানসম্মত চিকিৎসাসেবা এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে হাসপাতালটির এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।

উল্লেখ্য, আইএসও ১৫১৮৯ (ISO 15189) সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল পার্কভিউ হসপিটাল লিমিটেড দীর্ঘকাল ধরে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছে। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা ও বাস্তবায়নে মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম ও তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম সক্রিয় ভূমিকা পালন করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

আপডেট সময় : ০৭:৩৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬