ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল দিনাজপুরে ২৭ জন নিয়োগ: আবেদন শুরু ১৫ নভেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল করবে সরকার সততা ও মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন বিশাল এলাকা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বৃটিশ সরকারের কাছে ৬ এমপির চিঠি ইরাকের খোর মোরে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে পুনর্গঠন করে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর’ নামে একটি নতুন দপ্তর গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই নতুন অধিদপ্তরের অধীনে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সংশ্লিষ্ট জনবলকে একত্রিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরও সর্বজনীন এবং গণমুখী করে তোলা।

গত ৮ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে নতুন অধিদপ্তর গঠনের এই পরিকল্পনার তথ্য জানানো হয়। গত ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক সভায় এই সিদ্ধান্তের বিষয়টি উঠে আসে। সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দীন হায়দার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই পরিবার পরিকল্পনা অধিদপ্তর পুনর্গঠন করে নতুন এই অধিদপ্তরের প্রয়োজন রয়েছে।

প্রস্তাবিত নতুন অধিদপ্তরে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জনবলকে একীভূত করার বিষয়টি নিশ্চিত করা হবে। তবে এই রূপান্তরের প্রক্রিয়ায় যাতে কোনো কর্মকর্তা-কর্মচারী আর্থিকভাবে বা প্রশাসনিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। এছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে সাড়ে তিনতলা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে ‘সুস্বাস্থ্য কেন্দ্র’ বা হেলথ অ্যান্ড ওয়েলবিইং সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এসব কেন্দ্র পরিচালনার জন্য রাজস্ব খাতে নতুন পদ সৃষ্টির বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

নতুন অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো, জনবল ব্যবস্থাপনা ও কার্যপরিধি নির্ধারণের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন) নেতৃত্বে এই কমিটিতে আরও রয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন), কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা)। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১)। এই কমিটিকে অধিদপ্তরের পূর্ণাঙ্গ কাঠামো ও কার্যপরিধি তৈরির সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আপডেট সময় : ১২:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬