নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ (একশত পাঁচ) বোতল মাদকদ্রব্য Eskuf Cough Syrup সহ ০১ জন মাদক কারবারী আটক।
পুলিশ সুপার নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থানাধীন দক্ষিণ বাহাগিলি (ঘোনপাড়া) মৌজাস্থ আসামী প্রভাস চন্দ্র রায় এর বসত বসতবাড়ীতে অভিযানে তার বাড়ীর শয়ন ঘরের মধ্য হতে প্লাস্টিকের বস্তায় রক্ষিত মোট ১০৫ (একশত পাঁচ) বোতল অবৈধ মাদকদ্রব্য Escuf Cough Syrup উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
যাহার প্রতিটি বোতলের অনুমান মূল্য ২,০০০/-টাকা হিসেবে (২০০০x১০৫)=২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা মাত্র।
নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মামলা নং-০৫,তারিখ-০২/০৩/২০২৬ খ্রিঃ, জিআর নং-৬০/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণিক ১৪(গ)/৪১ মামলা দায়ের করি হয়েছে।
Leave a Reply