ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ১৫ সেপ্টেম্বর

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ১২:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে

নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ১৫ সেপ্টেম্বর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা  ১৫ সেপ্টেম্বর

নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর।

এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায়। নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে ।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নিউইয়র্কে নবনিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা। খবর বাপসনিউজ ।

আয়োজন সম্পর্কে ড. হাকিম আরিফ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই স্বীকৃতির পেছনে উদ্যোক্তা হিসেবে ভূমিকা রেখেছেন উত্তর আমেরিকার অভিবাসী গুণীজনরা।

প্রতিটি বড় কাজের পেছনে অনেক ইতিহাস থাকে। আমরা তা জানতে পারলে ভবিষ্যতে আরো বৃহৎ কাজ করা সম্ভব সম্মিলিতভাবে। এই আয়োজন এর মাধ্যমে আমরা সেই পথেই এগোবো।

আয়োজক সংগঠন অভিবাসী বাঙালি নাগরিক সমাজ এর আহবায়ক নুরুল বাতেন বলেন, কানাডার দুজন অভিবাসীর উদ্যোগে বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবের মাধ্যমে ১৯৯৯ সালে ইউনেস্কো বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

কানাডার অধিবাসী রফিকুল ইসলাম ১৯৯৫ সালে নিউইয়র্কে এসে দেখেছিলেন জাতিসংঘের সামনে এবং আমেরিকাব্যাপী আন্তর্জাতিকভাবে একুশে ফেব্রুয়ারি পালন করা হয়। সেখান থেকে তিনি উৎসাহ পেয়েছেন বলে নানান বক্তব্য বলেছেন।

এ আয়োজন মূলত এ দিবস বাস্তবায়নে পিছনের কারিগরদের সম্মান জানানোর জন্য। এবারই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটের কোন মহাপরিচালক বাংলাদেশ থেকে আমেরিকা সফরে এসেছেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মঞ্জুর আহমেদ, মুহম্মদ ফজলুর রহমান, নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস এবং বিশ্বজিত সাহাসহ আরোও অনেক গুনীজন ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ১৫ সেপ্টেম্বর

আপডেট সময় : ১২:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩