ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
“বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”
শারীরিক নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৪ অনুষ্ঠিত।

বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে “নারীর এগিয়ে চলা প্রকল্প” নারীপক্ষ তাহিরপুর উপজেলার উদ্যোগ নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লালঘাট হাজং পাড়া মিশনারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ উপলক্ষে এক প্রতিবাদ সমাবেশ করে নারীপক্ষ।

সভায় লালঘাট মিশনারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রামু হাজং এর সভাপতিত্বে ও অর্চনা রাকসাম এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, নারীপক্ষ তাহিরপুর উপজেলার সভাপতি সুষমা জাম্বিল, নারীপক্ষের সদস্য প্রেমিকা হাজং, অরবিন্দু হাজং প্রমুখ।

এ সময় প্রতিবাদ সমাবেশ বক্তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, নারী উপর সকল প্রকার হয়রানি, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিন।

নারীর উপর যেকোনো ধরনের সহিংসতা সংঘটনকারী ব্যক্তি ও তার আশ্রয়-প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কঠোর ব্যবস্থা নিন, নারীনির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করুন।

নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানান এবং জন-প্রতিরোধ গড়ে তুলুন।

সংবাদমাধ্যমগুলো নারীর প্রতি অধিকতর সংবেদনশীল থেকে নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশ করুন।
পরে প্রতিবাদ সভা শেষে বাগলী টু বড়ছড়া সড়কে র‍্যালী করে নারীর এগিয়ে চলা প্রকল্প” নারীপক্ষ তাহিরপুর উপজেলার শাখার নেতৃবৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪