নাগেশ্বরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভূয়া পত্রিকায় বিজ্ঞাপনে গেস্ট টিচার নিয়োগের পায়তারা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভূয়া পত্রিকায় বিজ্ঞাপনে গেস্ট টিচার নিয়োগের পায়তারা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট প্রেক্ষাপট: মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল

নাগেশ্বরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভূয়া পত্রিকায় বিজ্ঞাপনে গেস্ট টিচার নিয়োগের পায়তারা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
নাগেশ্বরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভূয়া পত্রিকায় বিজ্ঞাপনে গেস্ট টিচার

কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভুয়া বিজ্ঞাপন দিয়ে গেস্ট টিচার (অতিথি বক্তা) নিয়োগের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে জানাগেছে নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক স্বল্পতার কারনে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য অতিথি বক্তা (গেস্ট টিচার) নিয়োগ করার সিদ্ধান্ত হয়।

উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি ব‍্যাপক প্রচারের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল আলাউদ্দিন সু-কৌশলে ছুটিরদিন শুক্রবার গোপনে নামমাত্র পত্রিকায় ভুয়া বিজ্ঞাপন দিয়ে অতিথি বক্তা নিয়োগের পায়তারা করছে, যে পত্রিকা নাগেশ্বরীতে কখনো আসেনা।আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য পত্রিকা খুজেই পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন।

এব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল আলাউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বিলেন, গত ৬ জানুয়ারি বিজ্ঞাপন ছাপিয়েছি। পত্রিকা দেখতে চাইলে তিনদিন পেরিয়ে গেলেও তিনি বলেন পত্রিকা এখনো আনা হয়নি।অফিস সুত্রে জানাগেছে,মোট ৭টি বিষয়ে অতিথি বক্তা নিয়োগ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি ফারজানা জাহানের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল আলাউদ্দিনকে অতিথি বক্তা নিয়োগের জন্য প্রত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ব্যাপক প্রচার ছাড়াও আমাদের ওয়েবসাইটে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

One response to “নাগেশ্বরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভূয়া পত্রিকায় বিজ্ঞাপনে গেস্ট টিচার নিয়োগের পায়তারা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!